National
কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট
কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক
লেখক নিজস্ব প্রতিবেদক56K বার পড়া

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি।
আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়?...জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’



