বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। পাশাপাশি সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের কাজ ও অভিজ্ঞতার কথাও উঠে আসে।