National
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চার দিন আটকে রাখেন তরুণীকে। তাঁকে বিভিন্ন স্থানে ওই তরুণ ও তাঁর দুই বন্ধু ধর্ষণ করে
লেখক প্রতিনিধি198K বার পড়া

রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চার দিন আটকে রাখেন তরুণীকে। তাঁকে বিভিন্ন স্থানে ওই তরুণ ও তাঁর দুই বন্ধু ধর্ষণ করেন। আটক অবস্থা থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার পর ভুক্তভোগী তরুণীর বড় ভাইয়ের ওই বন্ধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে একজন জবানবন্দি দিয়েছেন।



