National
এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে এলপিজির দাম বেড়েছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তারা বলছে, একট
লেখক নিজস্ব প্রতিবেদক159K বার পড়া
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে এলপিজির দাম বেড়েছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তারা বলছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই আমদানি বাবদ খরচ। মূলত বিদেশ থেকে গ্যাস কেনা ও দেশে আনার পেছনে এই ব্যয় হয়।
বুধবার এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে পাঠানো এক ব্যাখ্যায় এমন দাবি করেছে লোয়াব। এতে বলা হয়, এলপিজির দামের বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন। গত এক বছরে বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে। একই সময়ে ডলারের বিপরীতে টাকার মানও কমেছে।



