মো. আসাদুজ্জামান (৩১) দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন মৌলভীবাজারে। প্রতিদিনের মতো গত ১৯ আগস্ট তিনি কাজে বেরিয়েছিলেন। তাঁর স্বজনেরা জানান, ওই দিন বেলা ১১টার দিকে কুলাউড়ায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে অবসরের বয়স পর্যন্ত আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে রেনাটা ২৯ বছর ধরে আসাদুজ্জামানের পরিবারকে বেতন–ভাতা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।