National
অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান
অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। ত
লেখক নিজস্ব প্রতিবেদক186K বার পড়া

অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রবিধানমালার রেজিস্ট্রেশন ফরম ৫.১-এর ১(খ) অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক। স্থায়ী ঠিকানা ছাড়া কোনো আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং নিবন্ধনের জন্য বিবেচিত হবে না।
বুধবার বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী দেশের ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যস্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। ১ নভেম্বর থেকে এই নিবন্ধনের আবেদন নেওয়া শুরু হয়েছে।
শফিকুল ইসলাম জানান, এই ১৬ ধরনের খাদ্য ব্যবসার নিবন্ধনের জন্য কাউকে কোনো ফি দিতে হবে না। প্রবিধানমালায় নির্ধারিত ফরম ৫.১ যথাযথভাবে পূরণ করে জমা দিলে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নিবন্ধন দেবে।