মুঠোফোনে আপনি একটি ভিডিও দেখলেন। ভিডিওটি আপনি কতটা সহজে–স্বাচ্ছন্দ্যে দেখতে পাবেন, তা ঠিক করেন একজন ইউএক্স ডিজাইনার। ঢাকায় বসে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের জন্য এই কাজ করতেন এক তরুণ। আয়ও অনেক বেশি ছিল; কিন্তু আড়াই মাস আগে তিনি কাজটি হারান।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই তরুণ প্রথম আলোকে বলেন, তিনি যে প্রতিষ্ঠানের হয়ে অনলাইনে কাজ করতেন, সেই প্রতিষ্ঠান তাঁর কাজটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করাচ্ছে। তিনি বলেন, ‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই।’