প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার তথ্য প্রাপ্তির আবেদন জমা পড়ে।

এসব আবেদনের প্রায় ৯৫ শতাংশের বিপরীতে তথ্য পেয়েছেন আবেদনকারীরা।

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে আবার সচল হওয়ার চেষ্টা করছে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের পর জমে থাকা সাড়ে ৯০০ অভিযোগ নিষ্পত্তির জন্য শুনানি শুরু হচ্ছে এ মাসে। তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে তথ্য মেলাসহ কিছু কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। নতুন কমিশন ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণের কাজও করছে।