এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সেই সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। একই সঙ্গে ভবিষ্যতে জটিলতা এড়াতে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।