আটটি পিস্তল সামনে রাখা। এসব অস্ত্রের ভিডিও ধারণ করে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম হৃদয় আহমেদ শাওন। তবে তিনি ‘বুলেট হৃদয়’ নামে পরিচিত। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম জেলার রাউজান থানার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে।