মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন।