National
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
লিটন মাহমুদকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা আজ বুধবার বেলা দুইটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাঁকে আদালতে পাঠানো হবে।



