National
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর
বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাট
লেখক নিজস্ব প্রতিবেদক150K বার পড়া

বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে জ্ঞান হারান ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া।



