কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যাকাণ্ডের একমাত্র আসামি মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কবিরাজ মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।