National
‘এই ধরনের পোস্ট করবি কী জন্য’ বলেই শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ
লেখক নিজস্ব প্রতিবেদক155K বার পড়া

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন মঙ্গলবার রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছেন।



