শুভ সকাল। আজ ১১ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন–ভাতা প্রাপ্য হবেন। বিস্তারিত পড়ুন...
এআই খাতের পরাশক্তি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনের একটি গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন—এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে। হুয়াং স্বীকার করেছেন যে তিনি একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওই নারী ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার’ মূল কেন্দ্রে ছিলেন বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...