ভোলার গ্যাস পাইপলাইনে করে জেলার বাইরে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে আসবে একটি পাইপলাইন। এরপর বরিশাল থেকে আরেক পাইপলাইনে গ্যাস যাবে খুলনায়। এতে ভোলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বরিশাল-খুলনা অঞ্চল ছাড়াও জাতীয় গ্যাস পাইপলাইনে সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে বিগত দুটি সরকার। এ সরকারের সময়েও তিনটি ভিন্ন চিন্তা দেখা গেছে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও গ্যাস সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় কোম্পানি গ্যাস ট্রান্সমিশন পিএলসি (জিটিসএল) বলছে, যেকোনো বিকল্পের চেয়ে পাইপলাইন সবচেয়ে কার্যকর উপায়। পর্যালোচনামূলক তুলনা তুলে ধরার পর প্রধানমন্ত্রীও পাইপলাইনে করায় সম্মতি দিয়েছেন।