রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। আজ বুধবার সকালের বৃষ্টিও কথা রেখেছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বাতাস ছিল দূষিত এবং অস্বাস্থ্যকর। আজ কিন্তু বাতাসের অবস্থা মোটামুটি ভালো। প্রায় এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে রাজধানীর স্থান ছিল প্রথম পাঁচটির মধ্যেই। আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর অবস্থান ছিল ১৯তম। রাজধানীর বায়ুর মান ছিল ৯৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর এ মান মোটামুটি।