National
বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মি সিং সিয়াওজুন (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে খনি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ
লেখক প্রতিনিধি166K বার পড়া

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মি সিং সিয়াওজুন (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে খনি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের শিফটে দায়িত্ব পালন করতে ভূগর্ভে যান সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন। রাতের কোনো এক সময় ১৩০৫ নম্বর কোল ফেইসে (যে নির্দিষ্ট জায়গায় কয়লা কাটা বা উত্তোলনের কাজ চলে) কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দিবাগত রাত তিনটার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।



