National
বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে
ক্যানসারের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের রোগীদের একমাত্র ভরসা ঢাকা। অথচ বরিশালে তাঁদের চিকিৎসার জন্য ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৬ বছর আগে। দুই দফায় সময় বাড়িয়েও হাসপাতালটি চালু করা যায়নি। উল
লেখক এম জসিমউদ্দিন64K বার পড়া

ক্যানসারের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের রোগীদের একমাত্র ভরসা ঢাকা। অথচ বরিশালে তাঁদের চিকিৎসার জন্য ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৬ বছর আগে। দুই দফায় সময় বাড়িয়েও হাসপাতালটি চালু করা যায়নি। উল্টো বেড়েছে প্রকল্পের ব্যয়।
জটিল কিছু রোগের চিকিৎসা সংকট দূর করতে ২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর একটি নির্মাণ করা হচ্ছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও। প্রায় তিন একর জমির ওপর এই চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুই দফায় সময় বাড়িয়েও এখনো এটি চালু করা যায়নি। উল্টো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নির্মাণ ব্যয়।



