National
ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার
লেখক প্রতিনিধি188K বার পড়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
শ্রীমঙ্গলের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলাটি করেন। মামলায় বেআইনিভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।



