National
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে
ইউসুফের বয়স সাড়ে তিন মাস। তিন দিন আগে হাম শনাক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার শিশুটিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে তার মতো ছয় মাসের কম বয়সী আরও ৩১ শিশু ভর্তি আছে। এত কম বয়সী শিশুদের হামে
লেখক শিশির মোড়ল192K বার পড়া
ইউসুফের বয়স সাড়ে তিন মাস। তিন দিন আগে হাম শনাক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার শিশুটিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে তার মতো ছয় মাসের কম বয়সী আরও ৩১ শিশু ভর্তি আছে। এত কম বয়সী শিশুদের হামে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার ঘটনাকে জটিল পরিস্থিতির ইঙ্গিত বলছে কর্তৃপক্ষ।
প্রাদুর্ভাব শুরুর আট মাস পরও হাসপাতালটিতে হামের রোগীর চাপ কমছে না। গতকাল সেখানে ভর্তি ছিল ৪৫২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৫০টি শয্যার সব কটিতে রোগী ছিল। পর্যাপ্ত প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স না থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।



