National
বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’
তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জ
লেখক মোহাম্মাদ মোরশেদ হোসেন134K বার পড়া

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের ১৩ দিন পর মারা যান মেহেরুন নেসা।
মেহেরুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মেম্বার বাড়ির মনিরুল ইসলামের স্ত্রী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। মনিরুল-মেহেরুন দম্পতির তিন সন্তানই মেয়ে। বড় দুই মেয়ের একজনের বয়স সাত বছর, অন্যজন চার পেরিয়েছে।



