National
বিসিএসের প্রস্তুতি নিতে যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই ছিনতাইকারীরা কুপিয়ে কেড়ে নিল সব
বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা ছিল মোহাম্মদ তানভীর রহমানের (২৯)। এ উদ্দেশে কেরানীগঞ্জের আটিবাজার থেকে রওনা হন তিনি। কিন্তু মোহাম্মদপুরে পৌঁছাতেই ছিনতাইকার
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা ছিল মোহাম্মদ তানভীর রহমানের (২৯)। এ উদ্দেশে কেরানীগঞ্জের আটিবাজার থেকে রওনা হন তিনি। কিন্তু মোহাম্মদপুরে পৌঁছাতেই ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তানভীর। এরপর তাঁকে চাপাতি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশের পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহত তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। তবে চাপাতির আঘাত খুব বেশি গুরুতর নয়।



