National
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল
ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্রী ও তার পরিবার।
আহত ছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্কুলছাত্রী ও তার মায়ের সঙ্গে কথা হয়। তখন তাঁরা এসব কথা জানান ও অভিযোগ করেন।



