মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু স্থানীয় বা আঞ্চলিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তাঁর জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয়, অধিকার কখনো সহজে পাওয়া যায় না।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কথাগুলো এক আলোচনা সভায় বলেন বক্তারা। আজ মঙ্গলবার বিকেল চারটায় ‘এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।