National
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–ক
লেখক নিজস্ব প্রতিবেদক145K বার পড়া

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় ওই দুজনকে মারধর ও তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভ ও নাহিদকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবি সদস্যরা হাসপাতালে যান।



