National
দু–একটা ঘটনাকে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হ
লেখক বিশেষ প্রতিবেদক194K বার পড়া

দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁরা দুজনেই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



