National
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল
যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, ম
লেখক প্রতিনিধি106K বার পড়া

যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) থাকা দরকার। তাঁর বিবেচনায় সেটাই ধারণা।
আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ওই সাংবাদিক বলেন, প্রশ্নটি শেখ হাসিনাকে ঘিরে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে তাঁর পাসপোর্ট থাকা আবশ্যক কি না।



