National
খুলনায় হাসপাতাল–ক্লিনিকে হামলা, সাত দিনের আলটিমেটাম দিলেন চিকিৎসক–নার্সরা
খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া চাঁদাবাজির ভয়ে রূপসায় ওষুধের ১০ থেকে ১১টি দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা।
মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ–প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।



