National
পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: শফিকুর রহমান
পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দে
লেখক নিজস্ব প্রতিবেদক89K বার পড়া

পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



