National
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন
গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল।
লেখক বিশেষ প্রতিবেদক48K বার পড়া

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন।
সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই।’ তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে একজন সেনাসদস্য সম্প্রতি জীবন হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা জানতে চান, ‘এগুলোর শেষ কোথায়?’



