National
সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত
ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। চলমান প্রত্যর্প
লেখক বিশেষ প্রতিনিধি156K বার পড়া

ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না।
জাতীয় সংসদে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।



