National
বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজে
লেখক নিজস্ব প্রতিবেদক63K বার পড়া

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।



