National
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
লেখক নিজস্ব প্রতিবেদক132K বার পড়া

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে। এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।



