National
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার
গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বি
লেখক বিশেষ প্রতিনিধি124K বার পড়া

গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে।



