অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান নীতি নির্ধারণে গবেষণা ও যৌথ নাগরিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে। তরুণ গবেষকদের সাহস বজায় রেখে যৌথ কণ্ঠস্বর গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সুশীল সমাজের প্রভাব পুনরুদ্ধার হবে।