মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে ১১টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানার ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।