‘বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিল’ করা হয়েছে—এমন একটি সরকারি নোটিশের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কৃষি মন্ত্রণালয় বলেছে, নোটিশটি ভুয়া। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, এটা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই।