National
পদ্মা সেতুর কাছে রাতে লগি-বইঠা হাতে অবরোধ–ভাঙচুর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গতকাল সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক
লেখক শর্টস147K বার পড়া
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গতকাল সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।



