National
ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড
চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ
লেখক নিজস্ব প্রতিবেদক184K বার পড়া

চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াকিলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।



