রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে তৈরি হচ্ছিল পরোটার ময়দার ডো (খামির), আর ওয়াশরুমের দরজার পাশে বসে ধোয়া হচ্ছিল খাবারের বাসন। শুধু তা–ই নয়, রেস্টুরেন্টটিতে সংরক্ষণ করা হচ্ছিল পচা ও বাসি মিষ্টি। খাবার তৈরি ও সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি।
বগুড়ার শেরপুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে। এসব অপরাধে রেস্টুরেন্টটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।