National
আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আ
লেখক বিশেষ প্রতিবেদক42K বার পড়া

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথাগুলো বলেন।



