National
‘আমরা পালাইনি’
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এস
লেখক সাইফুল সামিন117K বার পড়া

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
নভেম্বরের শুক্রবারের সকালটা শুরু হয়েছিল একটু হেলেদুলে। কিছুটা অলস, ঘুমকাতুরে কুয়াশার মতো। অন্য দিনগুলোয় দম ফেলার ফুরসত মেলে না। তবে সেদিন সময় একটু ধীরেই চলছিল। পৃথিবীও যেন কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সকালের প্রথম দফার কাজ শেষ। টেবিলে নাশতা এসেছে। থালায় দুটো রুটি, সবজি আর ডিম। মাইক্রোওয়েভে গরম করা খাবার থেকে তখনো হালকা ধোঁয়া উঠছে। ইলেকট্রিক কেটলিতে চা বসানো হয়েছে। নাশতা সেরে চা পানের আয়োজন।



