National
নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
লেখক প্রতিনিধি142K বার পড়া

নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত রোববার উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তিন দিন পর আজ তিনি কারামুক্ত হলেন। তাঁর কারামুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন।



