প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
রাত সাড়ে ১১টায় স্ত্রী ফোন করল। ফোন ধরেই বললাম, ‘কী হয়েছে?’
ওপাশ থেকে স্ত্রী বলল, ‘কিছু হয়নি।’
‘তাহলে ফোন করেছ কেন?’