National
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন
চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি94K বার পড়া

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়টিতে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যালয়ের নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়ার আগেই প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



