National
আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ
অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে যোগ দিয়ে মো. শরীফ উদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে চাকরিতে যোগ
লেখক নিজস্ব প্রতিবেদক84K বার পড়া

অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে যোগ দিয়ে মো. শরীফ উদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে চাকরিতে যোগদান করেন শরীফ। এরপর প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।
উপসহকারী পরিচালকের পদ থেকে সাড়ে চার বছর আগে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করে আজ তাঁকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়। দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিধি অনুসারে শরীফ জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।



