National
আমন ধানের দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ বিশিষ্টজনের
চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপ
লেখক নিজস্ব প্রতিবেদক150K বার পড়া

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।
৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়।



