National
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বর
লেখক মহিউদ্দিন122K বার পড়া

ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এ পাইপলাইন। এতে দেশে গ্যাস সরবরাহ বাড়বে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, ভোলায় গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছে জ্বালানি বিভাগ। আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইন বেশি কার্যকর হতে পারে। সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের সম্মতি দেন প্রধানমন্ত্রী।



